শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আইন সমিতির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৬.১৬ পিএম
  • ৪৮৩ Time View
146

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকে  শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ)  বিকেলে বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর মোঃ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান ও আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওসারের নেতৃত্বে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।তারা  বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে শৃংখল মুক্তির এ মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।

পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

বাংলাদেশ আইন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুল রহমান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে  বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে যান বাংলাদেশ আইন সমিতির সভাপতি এডভোকেট মঞ্জুর মোঃ শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান। সেখানে বিশ্রামাগারে  রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION