বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন

বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি গবেষণার ৪ নতুন পরিচালকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৫.০৮ পিএম
  • ৩৮৭ Time View
49

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নব নিযুক্ত ৪ পরিচালক  ।সোমবার (১১ মার্চ) বেলা ১১ টায় নতুন  পরিচালক ড. মো মতিয়ার রহমান, ড. মোঃ আবু হেনা ছরোয়ার জাহান, ড. এমএম কামরুজ্জামান, ড. মোঃ ছালেহ উদ্দিন  টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির  প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে  পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন এ ৪ কর্মকর্তা । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

কৃষি গবেষণা ইনস্টিটি্উটের বিজ্ঞানী ও পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে  ওই ৪ পরিচালক বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে যান । সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন  । পরে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধ, আদি পৈতৃকবাড়ি ও জাতির পিতার স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শণ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION