শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ডিইউজে নেতৃবৃন্দের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৫.৪৩ পিএম
  • ৪০৯ Time View
66

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ।রবিবার (৩১ মার্চ) দুপুরে সংগঠনের দুই সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন ।পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন সংগঠনের নতুন নেতৃবৃন্দ।প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের দুই সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বক্ষর করেন।

এ সময় সংগঠনের নব নির্বাচিত যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিয়া কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রæব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, নারী বিষয়ক সম্পাদক সুমি খান, নির্বাহী পরিষদ সদস্য আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক,এ এম শাহজাহান মিয়া, আহমেদ মুশফিকা নাজনীন.  রারজানা সুলতানা, অনজন রহমান ,সুনীতি কুমার বিশ্বাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION