শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

মুকসুদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৯.২৯ এএম
  • ৪৮৭ Time View
48

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার ঢাকা এবং ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা এদের প্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদপুর জেলার সালথা উপজেলার নটখোলা গ্রামের আলেক মাতুব্বরের ছেলে ডাকাত সর্দার ডালিম মাতুব্বর (৪৮), একই গ্রামের মোসলেম মুন্সীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭) এবং বোয়ালমারী থানার দৈবক নন্দনপুর গ্রামের আয়নাল ফকিরের ছেলে জামাল ফকির (৫২)।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, মুকসুদপুরে নৈশকোচে ডাকাতির ঘটনার পরে একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাত সরদার ডালিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ২ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ডাকাতির কথা স্বীকার করেছে। এই ঘটনার সাথে জড়িত বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর রাতে ঢাকার গুলিস্থান বাস কাউন্টার থেকে ২৭ জন যাত্রী নিয়ে ফালগুনী পরিবহন খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভাংগা গোল চত্বর পার হওয়ার ওই বাসে যাত্রী বেশে ৭ জন ডাকাত গাড়ীর স্টাফ ও যাত্রীদের দেশীয় অস্ত্রের মাধ্যমে জিম্মি করে বাস নিয়ন্ত্রনে নিয়ে নেয়। পরে যাত্রী এবং স্টাফদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ আনুমানিক দশ লক্ষ টাকার মালামাল লুট করে মুকসুদপুরের দাশেরহাট নামক স্থানে ঢাকা-খুলনা হাইওয়ের পাশে নেমে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION