শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা

জাতীয় বীমা দিবসে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১.১৯ পিএম
  • ৪৫৪ Time View
135

কালের খবরঃ

গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।

“করবো বীমা গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার ( ১ মার্চ)  সকাল ১০টায় জেলা সার্কিট হাউজের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে জেলা প্রশাসক কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন।

এসময় বীমার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জীবন ও জীবিকা নির্বাহের সামর্থ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। জীবনের জন্য একটি বীমা নিরাপত্তা নিয়ে রাখাই বিচক্ষণতার কাজ। কারণ, বীমা প্রিয়জনদের জন্য এমন একটি আর্থিক সুরক্ষা নিশ্চিত করে, যা প্রয়োজনের সময়ে আপনার এবং আপনার প্রিয়জনদের সহায়ক হয়ে দাঁড়ায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION