শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা

কাশিয়ানীতে ১৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৬.৫৭ পিএম
  • ৪৫৯ Time View
155

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এ সময় মাদক ব্যবসায় ব্যবহারকারী একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।  শনিবার (২৩ মার্চ)  র‌্যাব-৬ এর কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্প-এর সদস্যরা গোপান সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে একটি প্রাইভেট কারে থাকা ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টাকরে। এসময় অভিযান চালিয়ে  ব্রাহ্মনবাড়ীয়ার শওকত আলীর ছেলে মোঃ ইয়াছিন (৩০) কে আটক করে। এ সময় গাড়ীতে থাকা ১৫ কেজি গাঁজা সহ  প্রাইভেটকারটি আটক করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাদক ব্যবসায়ী  এই ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।  মামলা দায়েরের পর আটককৃত মাদক ব্যবসায়ীকে শনিবার বিকালে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর  করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION