শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব?

মুকসুদপুরে নকল মেহেদী কারখানার সন্ধ্যান । ৬০ হাজার টাকা জরিমানা। মালামাল ধ্বংস

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৬.০৬ পিএম
  • ৫২২ Time View
150

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জে মুকসুদপুরের সর্দি গ্রামে নকল মেহেদী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মেহেদী বানানোর সরঞ্জাম উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ঈদকে সামনে রেখে এসব মেহেদী তৈরী ও মজুদ করা হয়।বুধবার (৬ মার্চ) দুপুরে ওই নকল মেহেদী কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নকল মেহেদী তৈরীর মালামাল ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের গোপালগঞ্জ অফিসের সহকারী পরিচালক শামীম হাসান জানান, আসছে ঈদকে সামনে রেখে মুকসদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দি গ্রামে অবস্থিত মেসার্স নুর কসমেটিকস এর মালিক মোঃ নিরু মিয়া কারখানায় নেহা,কাবেরী,অর্গানিক, কাশ্মিমিরি নামে দেশী বিদেশী বিভিন্ন নামী দামী কোম্পানীর মোড়কে নকল মেহেদী তৈরী করে মজুদ করছে। এখন গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে কারখানার সন্ধান পাওয়া যায় এবং কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানায় যেসব মেহেদী পাওয়া গেছে সেগুলো সবার সামনে ধ্বংস করা হয়েছে। এসময় নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুনসহ মুকসুদপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION