শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে বিশ্ববন্ধু সেবাশ্রমের নারী পূজারীকে হাত পা বেঁধে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১১.৫৩ এএম
  • ৬০০ Time View
112

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের পূজারী হাসিলতা বিশ্বাসকে (৭০)হত্যা করেছে দূর্বৃত্তরা। ওই নারীর হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুজে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা। শনিবার (৩ মার্চ) রাতের যেকোন সময়ে তাঁকে হত্যা করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, মালিবাতা সেবাশ্রমে দীর্ঘ ১ বছর ধরে পূজা আর্চনা ও দেখাশুনা করতে আসছিলেন হাসিলতা। শনিবার রাতে ওই আশ্রমে তিনি একাই ঘুমিয়ে ছিলেন।আজ রবিবার ভোরে কয়েকজন এলাকাবাসী আশ্রমে গেলে আশ্রমের মন্দিরের দরজা খোলা দেখতে পান।

পরে ভিতরে গেলে হাসিলতার মুখ ও হাত বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে মরদেহ উদ্ধার করে।তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে ওই বৃদ্ধাকে ধর্ষন করা হতে পারে। এছাড়া ওই বৃদ্ধার ঘরের আলমারী ও আশ্রমের দান বাক্স ভাঙ্গা ছিল। বিষয়টি শুধু পুলিশ নয়, বিভিন্ন সংস্থা তদন্ত করছেন। তদন্ত শেষে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয় হবে।নিহত পূজারী হাসিলতা বিশ্বাস সদর উপজেলার নিজড়া ইউনিয়নের দোয়ানীপাড়া গ্রামের মৃত দিপীন বিশ্বাসের স্ত্রী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION