শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

চট্টগ্রাম আবাহনীর সাথে ২-২ গোলে ড্র ঢাকা আবাহনীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.১৮ পিএম
  • ৪৯৯ Time View
103

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে ২ গোলে এগিয়ে থেকেও চট্টগ্রাম আবাহনীর সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী। এতে লীগ চ্যাম্পিয়ন হবার দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়লো ঐতিহ্যবাহী আকাশী জার্সীধারীরা।

শনিবার (১৭ ফেব্রুয়ারী)বিকাল তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে আতিথ্য দেয় স্বাগতিক ঢাকা আবাহনী। খেলার শুরুতেই আক্রমণের ধার বাড়ায় ঢাকা আবাহনী। তবে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি স্বাগতিক দর্শকদের। ৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ঢাকা আবাহনীকে ১-০ গোলে এগিয়ে দেন ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। তবে বিরতির শেষ মুহুর্তে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওজুকউ ডেভিড ইফেগউ গোল করে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চট্টগ্রাম আবাহনী।

খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় চট্টগ্রাম আবাহনী। ৫৩ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওজুকউ ডেভিড ইফেগউ নিজের দ্বিতীয় গোল করলে ২-২ গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। এরপর গোলের জন্য দু’দলই আক্রমনের ধার বাড়ালে সহজ সুযোগ নষ্টের মহড়ায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে।

৮ খেলায় ৪ জয়, ২ ড্র আর ২ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নাম্বারে ঢাকা আবাহনী। আর সমান খেলায় ২ জয়, ৪ ড্র আর ২ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে বন্দর নগরীর দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION