সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, কলেজশিক্ষার্থী নিহত অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ

ঘরে লাগা আগুনে পুড়ে গৃহবধুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৪০ পিএম
  • ৩৯৬ Time View
120

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে আগুনে পুড়ে স্বপ্না দাস (৪৮)নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারী)  দুপুরে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা যাওয়া ওই নারী একই গ্রামের রুপ দাসের স্ত্রী।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, দুপুরে স্বপ্না দাস ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলেন। এসময় ঘরটিতে দাউ দাই করে আগুন জ্বলে ওঠে। পরবর্তিতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই নারী আর ঘর থেকে বের হতে পারেননি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তার আগে ওই নারী ও তার বসতঘর সহ নগদ টাকা এবং মালামাল পুড়ে যায়। এতে অন্ততঃ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সময় বাড়ীতে ওই নারী ছাড়া আর কেউ ছিলেন না। অন্য সদস্যরা যার যার কাজে বাইরে ছিল বলে প্রতিবেশী ও পরিবার জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION