শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব?

কোটালীপাড়ায় বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচীর উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৫০ পিএম
  • ৪৫১ Time View
145

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় “বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ” কর্মসূচীর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ” কর্মসূচীর সঙ্গে উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক সেবাদান কেন্দ্রসমূহকে সংযুক্ত করা হয়। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের এনডিসিডি লাইন ডিরেক্টরেট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার(০৬ফেব্রæয়ারী)দিনব্যাপী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় “বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ” কর্মসূচীর বরিশাল বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল কর্মকর্তা ডা. হোসাইন মো. আল আমিন, গোপালগঞ্জ ফিল্ড মনিটরিং কর্মকর্তা শরিফুল ইসলাম বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মশালায় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডাদের (সিএইচসিপি) প্রশিক্ষণ দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা বলেন, কোটালীপাড়া উপজেলায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার্থে মূল্যবান যন্ত্রপাতি, অন্যান্য উপকরণ, ডিজিটাল নিবন্ধন পদ্ধতি, নিরবিচ্ছন্ন ঔষধপ্রাপ্তি এবং সেবাদানের জন্য প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণার স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে রোগীরা সেবা নিতে পারবেন।

তিনি আরো বলেন,কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের মধ্যে সম্ভাব্য  উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত  রোগীদের এনসিডি কর্ণারে রেফারের জন্য সিএইচসিপিদের প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়েছে এবং কমিউনিটি ক্লিনিক সমূহের ব্যবস্থাপনা প্রতিনিধিদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে আরো সক্রিয় ভূমিকা রাখার অহবান জানান হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION