শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

স্বতন্ত্র প্রার্থী মোঃ কাবির মিয়া সহ ৬জন কারাগারে

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ২.৪৮ পিএম
  • ৪১৮ Time View
51

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় দায়েরকৃত মামলায় হাজিরা দিতে এসে জেল হাজতে গেলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ কাবির মিয়া সহ ৬জন।

রবিবার(০৪ ফেব্রয়ারী)তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায়(জিআর-৩১/২৪) ৩২ জন আসামীর মধ্যে ২৯ জন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে মোঃ কাবির মিয়া সহ ৬ জনের জামিন আবেদন নাকচ করে দেন এবং বাকীদের জামিন দেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল (৫৫) ও তার ড্রাইভারসহ ৩জনকে হাতুড়ী দিয়ে পিটিয়ে আহত করা হয়। মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের কাছে এই হামলার ঘটনা ঘটে।এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মিরা মহাসড়ক অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচী পালন করে।

ওই দিন রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল বাদী হয়ে ৩২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION