বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন

মুকসুদপুরে খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.০২ পিএম
  • ৩৮৫ Time View
51

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রæয়ারী) সকালে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর ভাঙ্গাপোল ব্রিজের কাছে হাতে হাত রেখে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কদমপুর কইচা মোড়া খালের মুকসুদপুর বাওড় হতে আটাডাঙ্গার বাওড় পর্যন্ত ২ কিলোমিটার খাল খনন বন্ধের দাবিতে এই মানববন্ধন করে এলাকার পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবার।

সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউপি সদস্য আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য কামরুল মোল্যা, দেলোয়ার ফকির, সাবেক পুলিশ সদস্য হুমায়ুন মুন্সী, ইমাম হোসেন, হবি শেখ প্রমুখ। এসময় বক্তারা বলেন দেড় বছর হয়নি এই খাল খনন হয়েছে। এলাকার কিছু মোনাফালোভী লোক আবারও খাল খনন প্রকল্প পাশ করিয়ে সরকারের টাকা লুটপাটের জন্য সাধারণ জনগনের ক্ষতি করছে। এই খাল পাড়ে প্রায় এক হাজার পরিবার বসবাস করে। প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্থ হবে। মাননীয় প্রধানন্ত্রী ও আমাদের এমপির কাছে আমাদের একটাই দাবি এই খাল খনন বন্ধ করা হোক।

ভুক্তোভুগি কদমপুর গ্রামের বক্কার মোল্যা, ছিদ্দিক শেখ, রিপন শেখ লুৎফর শেখ এবং রিপা বেগম জানান, আমাদের শেখ সম্বল এই বাড়ি। আমাদের বাড়িটা খালের পাড়ে। খাল খনন হলে আমাদের বাড়িঘর খালের মধ্যে বিলিন হয়ে যাবে। আমাদের শেষ সম্বল হারিয়ে আমরা নি:শ্ব হয়ে যাবো। আমরা এই খাল খনন চাইনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION