বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

বঙ্গবন্ধুর সমাধিতে সোনারগাঁও হোটেলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৫৭ পিএম
  • ৩৮৩ Time View
64

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের  নবনির্বাচিত শ্রমিক  কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।

শনিবার (১০ ফেব্রæয়ারী) দুপুরে  টুঙ্গিপাড়া পৌঁছে  শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের  সভাপতি দুলাল চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের  নেতৃত্বে   নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।এসময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন তারা ।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের  নবনির্বাচিত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।এর আগে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের নবনির্বাচিত শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম  ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION