শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার গাজী লিপিকে কোটালীপাড়ায় সংবর্ধণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.২৪ পিএম
  • ৩৭৭ Time View
95

কোটালীপাড়া প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর বীর মুক্তিযোদ্ধা গাজী মুনসুরের কন্যা ও বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি আফরোজা বিনতে মুনসুর (গাজী লিপি) ফের প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) হলরুমে কোটালীপাড়া উপজেলা যুব মহিলা লীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

যুব মহিলা লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি শাবানা খান জেসির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, রুহুল আমিন খান, আতিকুজ্জামান খান বাদল, মিজানুর রহমান তাঁজ বুলবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শান্তি লতা, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাস বক্তব্য রাখেন।

আফরোজা বিনতে মুনসুর (গাজী লিপি) তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আস্তা  রেখে আমাকে পুরনায় অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন আমি কখনোই তাঁর সেই আস্তার অমর্যদা করবো না।উল্লেখ্যঃ এর আগে আফরোজা বিনতে মুনসুর (গাজী লিপি) ২০২০সালের ২২ জুলাই প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION