মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ গোপালগঞ্জে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভায় পাট দিবস উদযাপন

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব এবং আগরতলা (ভারত) প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৫৯ পিএম
  • ৭১২ Time View
121

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব  ও ভারতের আগরতলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্তের তত্বাবধানে আগরতলা (ভারত) প্রেসক্লাবের সদস্যবৃন্দ রবিবার (২৫ফেব্রুয়ারী) দুপুরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় আগারতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারন সম্পাদক রমাকান্ত দে সহ জাতীয় প্রেসক্লাব ও আগারতলা (ভারত) প্রেসক্লাবের ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পরে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন জাতীয় প্রেসক্লাব এর সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং আগারতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারন সম্পাদক রমাকান্ত দে। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান গুলো ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION