বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী। রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপে ক্ষতিকর উপাদানের অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক পরিবেশ, নতুন করে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্যে বছরে ১,৮৬১ কোটি টাকা সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান

গোপালগঞ্জে ছুরিকাঘাতে চোখ হারাতে বসেছে এক যুবক

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১১ পিএম
  • ৫০০ Time View
178

কালের খবরঃ

গোপালগঞ্জে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে জমিজমা বিরোধের জের ধরে ছুরিকাঘাতে চোখ হারাতে বসেছে শিলন শেখ (২৫) নামের এক যুবক। মারাত্মক আহতাবস্থায় তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট হাসপাতালে নেয় হয়েছে।

রবিবার (০৪ ফেব্রæয়ারী) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে ।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান ও গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চত করেছেন।আহত শিলন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের ইসরাইল শেখেল ছেলে।

আহত শিলন শেখ বলেন, খাগাইল গ্রামে বাড়ীর সীমানার জমি নিয়ে ওবায়দুল শেখের সাথে আকরাম মৃধার দ্ব›দ্ব চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলে দুইজনের সম্মতিতে সীমানা প্রাচীর তৈরীর উদ্যোগ নেয়া হয়। গতকাল রবিবার সকালে সীমানা প্রাচীর তৈরীর করার জন্য আমিসহ কয়েকজন রাজমিস্ত্রী কাজ করতে আসি। এসময় আকরাম মৃধার ছেলে আজিজ মৃধা বাঁধা দিলে বাকবিতন্ডা এক পর্যায়ে আমার পরিচিত এক মামাকে মারতে গেলে আমি ঠেকাতে যাই। এসময় আজিজ মৃধা আমার ডান চোখে চুরি দিয়ে আঘাত করে। এতে আমি মারাত্মক আহত হলে এলাকাবাসী উদ্ধার করে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর অভিযুক্ত আজিজ মৃধা পালিয়ে যায়।

আহত শিলন শেখের মা রোজিনা বেগম বলেন, আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করে। সকালে সে ওখানে কাজ করতে যায়। এসময় দুই পক্ষের বাকবিতন্ডায় আকরাম মৃধার ছেলে আজিজ মৃধা আমার ছেলের ডান চোখের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এখন আমার ছেলের চোখ নষ্ট হতে বসেছে। আমি এর দৃষ্ঠান্তমূলক বিচার চাই।

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, চোখের আঘাত নিয়ে ওই যুবক হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা গেছে ছুরিকাঘাতে ওই যুবকের চোখের কার্নিয়া ও টিস্যু ক্ষতিগ্রস্থ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত আজিজ মৃধা বা তার বাবা আকরাম মৃধার সাথে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION