শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব?

কোটালীপাড়ায় ব্যাংকার গ্রাহক সম্পর্ক ও সেবা উন্নয়নে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৫৭ পিএম
  • ৪২১ Time View
131

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাংকার গ্রাহক সম্পর্ক ও সেবা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

বিকেবি গোপালগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মুহম্মদ মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন , কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পুস্পেন কুমার শিকদার, বিকেবি কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক কৃপাসিন্ধু বিশ্বাস, রাধাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আনিচুর রহমান, চৌধুরী হাট শাখার ব্যবস্থাপক পল্টন দত্ত, গ্রাহক গোলাম মোস্তফা, মোঃ মিরাজ হোসেন বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ খোরশেদ আলম বলেন, ব্যাংকিং সেবা গ্রাহকদের দৌরগোড়ায় পৌছে দিতেই আমরা এ মতবিনিময় সভার আয়োজন করেছি। বাংলাদেশ কৃষি ব্যাংক সেবার মাধ্যমে গ্রাহকদের কাছে তার সুনাম ধরে রেখেছে। এ উপজেলায় আমাদের ব্যাংকের পক্ষ থেকে  কৃষি, মৎস্য ও গবাদি সেক্টরে  ১ কোটি ৪০ লক্ষ টাকা ঋণ প্রদান করেছে। আমাদের এ সকল সেক্টরে এই ঋণদান কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION