মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

সাতসকালে আশ্রায়ণ কেন্দ্রে কম্বল নিয়ে হাজির টুঙ্গিপাড়া ইউএনও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ৩৬৭ Time View
6

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

হাড় কাঁপানো শীতের সকালে আশ্রায়ণ কেন্দ্রে গিয়ে কম্বল তুলে দিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।

শুক্রবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত ১৫০ টি শীতার্ত পরিবারের মাঝে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান শেখ আলী আহম্মেদ, ইউপি সদস্য মোমরেজ শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রচন্ড শীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীত নিবারণ বস্ত্র পেয়ে খুশি আশ্রায়ন কেন্দ্রের বাসিন্দারা।

কেন্দ্রের বাসিন্দা বৃদ্ধ আউয়াল খাঁ বলেন, প্যারালাইজড স্ত্রীকে নিয়ে আগে ছোট একটি টিনের ঘরে থাকতাম। এখন  প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকছি । কিন্তু গত কয়েকদিন ধরে যে শীত পড়েছে, তাতে বেঁচে থাকাই দায়।শীতের সকালে হঠাৎ ইউএনও স্যার এসে কম্বল দিয়েছেন। এখন শীতের রাতে একটু শান্তিতে ঘুমাতে পারবো।

ওই আশ্রায়ণ কেন্দ্রের আরেক বাসিন্দা বৃদ্ধা মরিয়াম বেগম বলেন, আমার কম্বল অথবা লেপ কেনার সামর্থ্য নাই । পুরনো কিছু কাথা জোড়া তালি দিয়ে সেলাই করে গায়ে দিয়েই শীত পার করছি। কিন্তু এতে আজকের যে জব্বর শীত পড়েছে তা দিয়ে সম্ভব ছিল না। ইউএনও মোটা কম্বল দিয়েছেন। এটা দিয়েই  শীত কাটিয়ে দিতে পারব ।

আশ্রায়ন কেন্দ্রের বাসিন্দা মনিকা বিশ্বাস বলেন, স্বামী ভ্যান চালিয়ে যা রোজগার করে, তা দিয়ে সংসার চালাতেই শেষ হয়ে যায়। কম্বল বা অন্য কিছু কেনার সামর্থ আমাদের নেই। তীব্র শীতের ঠান্ডায় ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্ট হচ্ছিল। আজ মোটা কম্বল পেলাম। ছেলে মেয়েদের নিয়ে এই কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমাতে পারবো।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, গতকাল শুক্রবার গোপালগঞ্জের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । তীব্র শীতের সাথে ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে।  এ অবস্থায় আশ্রায়নন কেন্দ্রের পরিবারগুলো খুবই কষ্ট পাচ্ছে বলে  জানতে পারি।  সকালে সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর দেয়া কম্বল উপহার দিয়েছি। শীতজুড়ে টুঙ্গিপাড়া উপজেলার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION