রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী

শীতার্তদের বাড়িতে গিয়ে কম্বল দিলেন কোটালীপাড়া ইউএনও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ২.৩৬ পিএম
  • ৩৯২ Time View
125

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত কয়েক দিনের প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তা-ঘাট, হাট-বাজারে কমে গেছে লোক সমাগম। জরুরী প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষই ঘর হতে বের হচ্ছে না। প্রচন্ড শীতে গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে শীতার্ত দরিদ্র মানুষ। আর এই শীতার্তদের শীত নিবারণে কাকডাকা ভোরে দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন।বুধবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন কুরপালা আশ্রয়ণ প্রকল্পে অর্ধশতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।এ সময় পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।এর আগে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন নারিকেল বাড়ি দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, এ পর্যন্ত আমরা দুই দফায় সরকারি ভাবে ৬হাজার ৭শত ২০টি কম্বল পেয়েছি। প্রথম দফায় পেয়েছি ৫হাজার ৪শতটি। দ্বিতীয় দফায় পেয়েছি ১৩শত ২০টি। এই কম্বল আমি ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভাগ করে দিয়েছি। এর পরে আমি বেসরকারি ভাবে ৪শত ৫০টি কম্বল পেয়েছি। এই কম্বলগুলো বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ও মাদ্রাসা এবং এতিম খানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ উপজেলায় আমরা একটি দরিদ্র মানুষকেও শীতে কষ্ট পেতে দিবো না। সরকারি বা বেসরকারি যে ভাবেই হোক আমরা প্রতিটি শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION