রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

মুকসুদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় হাতুড়ি পেটায় আওয়ামী লীগ নেতাসহ ৩জন আহত! সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ৬.০৩ পিএম
  • ৫০২ Time View
130

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল (৫৫) ও তার ড্রাইভারসহ ৩জনকে হাতুড়ী পেটায় আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়ার কর্মী সমর্থকরা এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভোযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের কাছে এই হামলার ঘটনা ঘটে।

এঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে মুকসুদপুর  উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকা এবং ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদি এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।  বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ঘন্টা চলে এই অবরোধ। পরে প্রশাসন ও আওয়ামীলীগ নেতাদের সঠিক বিচারের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।  অবরোধ চলাকালে মহাসড়ক দুইটির উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) আবদুল আজিজ শেখ এবং মুকসুদপুর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুজ্জামান জানান, বেলা আড়াই টার দিকে মুকসুদপুর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ শেষ করে দাপ্তরিক কাজের জন্য উপজেলা পরিষদে যাওয়ার পথে স্বতন্ত্রপ্রার্থী কাবির মিয়ার ৫-৬ দুর্বৃত্ত সমর্থক দেশীয় অস্ত্র হাতুড়ি দিয়ে পেছন দিক থেকে আক্রমণ করে। এতে উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের বাম হাত ও বাম পায়ে এলোপাতাড়ি হাতুড়ির আঘাত করা হয়। এসময় তার ব্যক্তিগত মাইক্রোবাস ড্রাইভার আয়নাল শেখ (৩৮) এবং সহযোগী এনামুল খান (২৫) ও আহত হয়।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাঘদী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল উপজেলার রাঘদী ইউনিয়নের দাশের কান্দি গ্রামের গোলাম সারোয়ার রতন মিয়ার ছেলে। অপর ২ আহতরা হলো চরপ্রশন্নদী গ্রামের ফজর আলী শেখের ছেলে আয়নাল শেখ একই গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে এনামুল।এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনার সময় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION