বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

মাদক নিয়ন্ত্রনে অভিযান আরো কঠোর ও গতিশীল করা হবে- নবনিযুক্ত মহাপরিচালক

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ৩.৫৭ পিএম
  • ৩৪৫ Time View
84

কালের খবরঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেছেন, মাদক নিয়ন্ত্রনে আমাদের অভিযান যেন আরো কঠোর ও গতিশীল হয় সে বিষয়ে নজর দেয়া হবে। এটি শুধু আমার উপর দায়িত্ব নয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপর যে দায়িত্ব দেয়া হয়েছে, সে দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে।বুধবার (১০ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।মহাপরিচালক আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে কারেন প্রতিষ্ঠা করেছে সরকার তার মূল লক্ষ্য হলো মাদকের চাহিদা যেন না থাকে, মাদককে যেন নিয়ন্ত্রণ করা যায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়া যায়। এজন্য আমরা অভিযান পরিচালনা করি। মাদক চোরাচালানের রুটগুলো চিহ্নিত করে থাকি। আজ বিশেষ দিনে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছি।

এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) কাজী আল আমিন, অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটোয়ারী. পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মনিরুল ইসলাম, পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) তানভীর মমতাজ, সহকারী পরিচালক (কমন সার্ভিস) রাহুল সেন, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION