মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে – প্রধান নির্বাচন কমিশনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ১১.৪২ এএম
  • ৭২৯ Time View
4

কালের খবরঃ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে।

সোমবার ( ৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতো এবং জাপান থেকে আসা নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি এই তথ্য জানান।

সিইসি বলেন, জাপানের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষকরা সুন্দর নির্বাচনের জন্য কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বেশ কিছু কেন্দ্রের নির্বাচন পর্যবেক্ষণ করে বলেছেন, ‘এবারের নির্বাচন বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্বরূপ।’

তাদের মূল উদ্দেশ ছিল সাক্ষাৎ করতে আসা। সুষ্ঠু নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছে জাপান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, তাদের একজন ১৫/১৬টা কেন্দ্র ও আরেকজন ৪/৫টা কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের পোলিং এজেন্টদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। জাপান বাংলাদেশে ভবিষ্যতে নির্বাচনের জন্য কারিগরি সহযোগিতা চাইলে স্বতঃস্ফূর্তভাবে করবে বলেও উল্লেখ করেন।

এরআগে জাপান থেকে আসা পর্যবেক্ষক দলের নেতৃত্বদানকারী ওয়ানতাবি মাসাতো বলেন, নির্বাচন কমিশনের ভূমিকায় তারা সন্তুষ্ট। নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয়ে তাদের মতামত একটি প্রতিবেদনের মাধ্যমে জানাবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION