শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব?

ঘনকুয়াশায় গোপালগঞ্জে বাস – ট্রাক সংঘর্ষে প্রাণগেল নারীসহ ২জনের! আহত ১৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ৯.১৮ এএম
  • ৩৯৯ Time View
105

কালের খবরঃ

ঘনকুয়াশার কারনে গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৫ জন। মারাত্মক আহত ৩জনকে ঢাকা পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) গভীররাত আড়াইটায় দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, খুলনা জেলার রূপসা থানার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও খুলনার ডুমুরিয়া  উপজেলার সাহাপুর গ্রামের রাজু আহম্মেদের স্ত্রী সায়মা বেগম(৩৪)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা সিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। এসময় বাসটি ঘটনাস্থল সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দূমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে মিজান ও সায়মা নিহত হন এবং ১৫ বাসযাত্রী আহত হন।

পরে খবর পেয়ে ফাসার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মারাত্মক আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।ধারনা করা হচ্ছে ঘনকুয়াশার কারনে এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে।তিনি আরো বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।    দূর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION