শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক একরামুল কবির

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৫.৩৫ পিএম
  • ৪৫৫ Time View
64

কালের খবরঃ

গোপালগঞ্জের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম, এর ৯ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।দৈনিক যায়যায়দিনের গোপালগঞ্জ প্রতিনিধি এস এম নজরুল ইসলামকে সভাপতি এবং একুশে টিভি ও বাংলানিউজ ২৪ এর সেখ একরামুল কবীর মুক্তকে সাধারন সম্পাদক করে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা সদরের চৌরঙ্গীর একটি৫ চাইনিজফুড রেস্টুরেন্টের হলরুমে সংগঠনটির ৯ম দ্বি-বার্ষিক সাধারন সভায় এ কমিটি ঘোষনা করা হয়।

রিপোটার্স ফোরাম গোপালগঞ্জ-এর সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯ম দ্বি-বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।

সভায় বক্তব্য করেন বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভি-র মাহাবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভি-র প্রসূন মন্ডল, বাংলাদেশ টেলিভিশনের সঞ্জয় বিশ্বাস, চ্যানেল ২৪ এর বাদল সাহা, একুশে টিভি ও বাংলানিউজ ২৪ডটকম এর  সেখ একরামুল কবীর মুক্ত, যায়যায়দিন এর কাশিয়ানী প্রতিনিধি নিজামুল আলম মোরাদ প্রমূখ।

বিটিভি টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসানের সঞ্চালনায় ৯ম দ্বি-বার্ষিক সাধারন সভার প্রথম অধিবেশন শেষ হওয়ার পর সভাপতি কমিটি ভেঙ্গে দিলে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি   মোজাম্মেল হোসেন মুন্না ২য় অধিবেশনে দৈনিক যায়যায়দিনের   এস এম নজরুল ইসলামকে সভাপতি ও একুশে টিভি ও বাংলানিউজ ২৪ এর সেখ একরামুল কবীর মুক্তকে সাধারন সম্পাদক করে ২৭ সদস্য বিশিস্ট কমিটির নাম ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION