মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

মুহাম্মদ ফারুক খান মন্ত্রী হওয়ায় মুকসুদপুরে নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ৩.১৬ পিএম
  • ৩৫০ Time View
2

কালের খবরঃ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান (এমপি) মন্ত্রীসভায় আমন্ত্রণ পাওয়ায় তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। নেতাকর্মী ও সমর্থকরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদরের চৌরঙ্গী মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, মুকসুদপুর পৌর মেয়র আশরফুল আলম শিমুল প্রমুখ। পওেনেতাকর্মী ও সমর্থকরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগ, যুবলীগ, শ্রমীকলীগ, মহিলা আওয়ামীলীগ, পৌর ও কলেজ ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION