মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বিপুল ভোটের ব্যবধানে শেখ সেলিম নবমবারের মতো বিজয়ী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১১.৫৯ পিএম
  • ৩৭৯ Time View
2

কালের খবরঃ

গোপালগঞ্জ-২ (সংসদীয় আসন-২১৬)আসনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছে। এ নিয়ে ৯ম বারের মতো তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতার সাথে প্রতিদ্বন্দ্বীতা করা সকল প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এ আসন থেকে শেখ ফজলুল করিম সেলিম-সহ ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

এ আসন থেকে শেখ ফজলুল করিম সেলিম নৌকা প্রতীকে ২ লক্ষ ৯৫ হাজার ২৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কাজী শাহীন (লাঙ্গল) পেয়েছে এক হাজার ৫১৪ ভোট।

এছাড়া স্বতন্ত্র মো. আমিনুল হাসান শাহীন (রকেট) পেয়েছেন ৩৭০ ভোট, তৃণমূল বিএনপি’র মো. জামালউদ্দিন শেখ (সোনালী আঁশ) পেয়েছেন ৫৪৫ ভোট, জাসদের মো. ফুল মিয়া মোল্লা (মশাল) পেয়েছেন ৬২২ ভোট, মুক্তিজোটের মো. মামুনুর রশিদ (ছড়ি) পেয়েছেন ২১১ ভোট।

এ আসনে মোট ভোট ছিলো ৩লক্ষ ৬০ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৩ লক্ষ ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট এক হাজার ৪৮২টি ভোট বাতিল হয়েছে। এ আসনে শতকরা ৮৩.২০ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটাণিং অফিসার কাজী মাহবুবুল আলম এ ফলাফল ঘোষণা করেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION