রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু

দুস্থদের মধ্যে কম্বল বিতরণের মধ্য দিয়ে গোপালগঞ্জে সমাজসেবা দিবস পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৬.২২ পিএম
  • ৫১৬ Time View
139

কালের খবরঃ

গোপালগঞ্জে কম্বল বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (২ জানুয়ারি)  জেলা প্রশাসন ও গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম।সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জুলফিকার আলী, টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক শিলা সাহা, গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন বনানী, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সহায়তা প্রদান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আনিসুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা কর্মকর্তা ফারহানা নাসরিন, প্রবেশন অফিসার আলামিন মোল্লা সহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ২০ জন দুস্থ ও অসহায় পুরুষ ও নারীর হাতে কম্বল তুলে দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION