শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত সাত সংসদ সদস্যের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ৬.২২ পিএম
  • ৪১৮ Time View
43

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নবনির্বাচিত  সাত   সংসদ সদস্য । সোমবার (১৫ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত সংসদ সদস্যগণ আলাদা আলাদাভাবে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো এমপিরা হলেন,ফরিদপুর-১ আসনের আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের শাহাদাব আকবর, ফরিদপুর-৩ আসনের এ কে আজাদ, খুলনা-৬ আসনের রশিদুজ্জামান, সুনামগঞ্জ-৪ আসনের মোহাম্মেদ সাদিক, সাতক্ষীরা-১ আসনের ফিরোজ আহম্মেদ স্বপন এবং ঢাকা-১৯ আসনের সাইফুল ইসলাম । তারা আলাদা আলাদাভাবে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় প্রতিটি আসনের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন করার পর স্বতন্ত্র থেকে নির্বাচিত ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন   এই প্রথম ৬২টি আসন পেয়েছে স্বতন্ত্ররা, আর জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন। আওয়ামী লীগ থেকে আহবান করা হয়েছে স্বতন্ত্র নির্বাচনের জন্য এবং আমরা বিভিন্ন প্রতিক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেছি। আমরা মনে করি আমাদের এই ৬২ জনকে যদি একটা মোর্চা করার সুযোগ দেয়া হয়, তাহলে আমরা সকলে মিলে মাননীয় স্পীকারের কাছে আবেদন করবো। আমরা সরকারের গঠন মূলক সমালোচনা করবো। এসময় সংসদ সদস্য এ কে আজাদ আরো বলেন, বেকারত্ব কমাতে ফরিদপুরে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। এতে তরুনদের কর্মসংস্থান হবে, কমে আসবে বেকার সমস্যা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION