শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে এবারের ভোট – শেখ সেলিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ৮.৪৩ পিএম
  • ৪০৬ Time View
50

কাশিয়ানী প্রতিনিধিঃ

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ওগোপালগঞ্জ-০২ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, এবারের নিবর্বাচন স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ভোটের নির্বাচন। আওয়ামী লীগ নির্বাচত হলে সন্ত্রাসী, জঙ্গী, স্বাধীনতা বিরোধীদের চিহ্ন বাংলাদেশে থাকবে না।

বুধবার (০৩ জানুয়ারি ) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এস.কে. কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জনসভায় স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত নির্বাচন বানচাল করতে ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে শেখ সেলিম আরো বলেন, তারা যাই করুক না কেন সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। বিএনপি-জামাত খুনি চক্র আগুন সন্ত্রাস ও মানুষ হত্যা করে গণতন্ত্রের কথা বলছে। খুনীদের গণতন্ত্র আর বাংলাদেশে হবে না।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরি সভাপতি কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর বক্তব্য রাখেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION