মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মুকসুদপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৪.১৪ পিএম
  • ৪১০ Time View
127

কালের খবরঃ

ডামি নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে লিফলেট বিতরণ,গণসংযোগ করেছে বিএনপি।সোমবার (১লা জানুয়ারী) সকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুর উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে বাজার পর্যন্ত ও কাশিয়ানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে নেতার্মীরা। এছাড়া কাশিয়ানী উপজেলা সদরেও লিফলেট বিতরণ করা হয় বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

এসময় মিছিলটি ওই সড়কের প্রায় আধাকিলোমিটার এলাকায় প্রদক্ষিণ করে   সড়কের দুই পাশে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রিক্সা ভ্যান চালকদের হাতে লিফলেট তুলে দেন। এসময় মুকসুদপুর উপজেলা বিএনপির আহবায়ক আঃ সালাম খান, সদস্য সচিব তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব টুলটু বিশ্বাস, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিন মিয়া, বিএনপি নেতা মুন্নু মুন্সী, কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION