বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন

গোপালগঞ্জে বিনা সরিষা-১১ চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ১১.৪৪ এএম
  • ৪১২ Time View
64

কালের খবরঃ

গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)  উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা সরিষা-১১ জাতের পরিচিতি ও চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রমে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের  মহাপরিচালক  ডঃ মুহাম্মদ আবুল কালাম আজাদ।গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন  বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিএসও এবং উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. শামসুন্নাহার বেগম, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুন্ডু, কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রবিউল ইসলাম আকন্দ, ফার্ম ম্যানেজার আলমগীর কবির  বক্তব্য রাখেন।

এ মাঠ দিবসের শতাধিক কিষাণ কৃষাণী অংশ নেন। অনুষ্টানটি সঞ্চলনা করেন গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী।

বক্তারা বলেন, বিনা উদ্ভাবিত বিনাসরিষা-১১ জাতের  জীবনকাল মাত্র ৮৫ দিন। এর গড় ফলন প্রতি হেক্টরে ১ দশমিক ৮ থেকে ২.১ টন। সরিষা কাটার পর কৃষক একই মাঠে বোরা আবাদ করতে পারেন। এ সময় তারা লাভজনক বিনা সরিষা-১১ আবাদের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত  আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION