মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নানান কর্মসূচী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ২.২৬ পিএম
  • ৩৫০ Time View
74

কালের খবরঃ

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।বুধবার (১০ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে পবিত্র ফাতেহা পাঠ বঙ্গবন্ধু ও ৭৫’র ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে করেন তারা।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলা আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর,দপ্তর সম্পাদক ইলিয়াস হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি  শেখ আবুল বাশার খায়ের,সাধারণ সম্পাদক বাবুল শেখসহ  দলীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপিস্থত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION