বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ

গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত ১৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৯.০৬ পিএম
  • ৪১৮ Time View
56

কালের খবরঃ

গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাজী ও শেখ  গ্রুপের মধ্যে সংঘর্ষে    নারীসহ উভয় পক্ষের অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে আট জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বাকী আহতরা গ্রেপ্তারের ভয়ে হাসপাতালে না গিয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। সংঘর্ষ চলাকালে শিপন শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রবিবার (২৮ জানুয়ারী) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পারকুশলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, সদর উপজেলার পারকুশলি গ্রামের শিপন শেখের একটি জমি একই গ্রামের বোরহান গাজীর কেনার কথা ছিল। কিন্তু, রেজিস্ট্রি না করেই সেখানে দখলে গিয়ে কারখানা করার উদ্যোগ নেয় বোরহান গাজী। কারখানার ভিত্তি স্থাপনের জন্য বিভিন্ন লোককে দাওয়াত দিতে গেলে এ নিয়ে দুই গ্রæপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION