শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার

আবাহনীকে ২-০ গোলে উড়িয়ে দিলো বসুন্ধরা কিংস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ৭.০৫ পিএম
  • ৪৩১ Time View
68

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে স্বাগতিক ঢাকা আবাহনী লিমিটেডকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল পৌনে তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরা কিংসকে আতিথ্য দেয় স্বাগতিক আবাহনী। খেলার প্রথমার্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। তবে উল্লাসে মাততে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি দর্শকদের। খেলার ২৬ মিনিটে রবিনহো গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন। গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় আবাহনী।

কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমনের ধার বাড়ার আবাহনী। তবে খেলা ৭২ মিনিটে এম ফিগুয়েরা গোল করে ২-০ গোলে এগিয়ে দেন বসুন্ধরাকে। তবে বাকী সময় আর কোন গোল না হওয়ায় বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী। এ খেলা শেষে ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্টে টেবিলের এক নাম্বারে বসুন্ধরা। আর সমান সংখ্যক ম্যাচে ২ জয়, ১ ড্র আর ২ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নাম্বারে আবাহনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION