শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

সোনার বাংলা গড়তে হলে নৌকায় ভোট দিতে হবে-কাজী আকরাম উদ্দিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ২.২৫ পিএম
  • ৩৮২ Time View
51

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আমতলী ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, আমতলী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা কমল সেন, জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হান্নান শেখ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, আওয়ামী লীগ শিল্প ও বানিজ্য উপ-কমিটির সদস্য রোমান মাহমুদ, উজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার বক্তব্য রাখেন।মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, আওয়ামী লীগ যতবার জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষনা করেছেন ক্ষমতায় গিয়ে তা পদে পদে বাস্তবায়ন করে দেখিয়েছে। এবারও নির্বাচনী যে ইশতেহার ঘোষনা করা হয়েছে সেটিও বাস্তবায়ন করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন।কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের সবাইকে নৌকায় ভোট দিতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে ৭জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION