রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব?

রহমতগঞ্জকে হারিয়ে স্বাধীনতাকাপ ফাইনালে মোহামেডান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৫.৩৮ পিএম
  • ৪৩৯ Time View
123

কালের খবরঃ

মধ্য মাঠের খেলোয়াড় মুজাফ্ফরজন মুজাফ্ফরভের একমাত্র গোলে রহমতগঞ্জকে হারিয়ে দীর্ঘ পাঁচ আসর পর স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো সাদাকালো জার্সিধারীরা।শুক্রবার(১৫ ডিসেম্বর)বেলা পৌনে দুইটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে রহমতগঞ্জের মুখোমুখি হয় আলফাজ হোসেনের শিয্যরা। প্রথমার্ধের শুরুতেই দুই দল রক্ষণাত্মক খেলা শুরু করলেও সময় গড়ানোর সাথে সাথে খোলস থেকে বেরিয়ে আসে। গোলের জন্য চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে একাধিক সুযোগ করায় গোলশূন্য নিয়ে বিরতিতে যায় দু’দল।খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য আক্রমণ-পাল্টা আক্রমণ চালায় দু’দল। তবে গোল মিসের মহড়ায় গোলের দেখা পাচ্ছিল না কোন দলই। তবে ৭২ মিনিটে ফ্রি কিক থেকে উজবেকস্থানের মধ্য মাঠের খেলোয়াড় মুজাফ্ফরজন মুজাফ্ফরভ গোল করে মোহামেডানকে একমাত্র গোলে এগিয়ে দেন। কিন্তু এর পরও দু’দলই একাধিক সহজ সুযোগ নষ্ট করলে গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোহামেডান। ফলে নির্ধারিত সময়ে ১-০ গোলের রহমতগঞ্জকে হারিয়ে পাঁচ মৌসুম পর আবারো ফাইনালে মোহামেডান।দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস আর ঢাকা আবাহনীর মধ্যে যারা জিতবে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে মোহামেডান।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION