শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় শ্রমিক ও নসিমনের চাকা ফেটে অটোরিক্সা চালক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১২.২২ পিএম
  • ৩৩২ Time View
72

কালের খবরঃ

গোপালগঞ্জে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় এক শ্রমিক ও অটোরিক্সা চালক নিহত হয়েছে।নিহতরা হলো-শ্রমিক অরুন প্রামানিক(৫০)ও অটোচালক রিপন সিকদার(৩০)। অরুন প্রামানিক কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মুকুল প্রমানিকের ছেলে এবং রিপন সিকদার সদর উপজেলার পাইকের ডাঙ্গা গ্রামের মোকলেস সিকদারের ছেলে।শুক্রবার(০১ ডিসেম্বর)ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া গোলচত্বর ও সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষে অরুন প্রামানিক বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ঢাকা হতে খুলনাগামী অজ্ঞাত পরিচয় ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, সকাল ১০ টার দিকে একই সড়কের গোপিনাথপুর এলাকায় নসিমনের পিছনের চাকা ফেটে রিং ছুটে গিয়ে অটোরিক্সা নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অটোচালকের গায়ে লেগে সে মারাত্মক আহত হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION