শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

কোটালীপাড়ায় নানীর বিরুদ্ধে নাতনীকে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৬.০৭ পিএম
  • ৩৭০ Time View
91

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানীর বিরুদ্ধে আফিফা খানম (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু আফিফা খানম উপজেলার কুরপালা গ্রামের আসলাম শিকদারের মেয়ে ও ২৭নং বান্ধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। আফিফা খানম বান্ধাবাড়ি গ্রামে তার নানী লাকি বেগমের কাছে থেকে লেখাপড়া করতো।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর পিতা আসলাম শিকদার জানান, ১০ বছর আগে আমি বান্ধাবাড়ি গ্রামের মৃত্য আক্তার খানের মেয়ে খাদিজা বেগমকে বিয়ে করি। বিয়ের পর সে প্রায়ই বাবার বাড়ি থাকতো। এরই মাঝে আমার একটি কন্যা সন্তান হয়। আমার কন্যা সন্তানটির বয়স যখন ৫ বছর তখন আমার স্ত্রী খাদিজা বেগম বিভিন্ন জনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। গত ২ বছর আগে আমার স্ত্রী খাদিজা বেগম আমাকে ডিভোর্স দিয়ে বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর আমার কন্যা আফিফা খানম তার নানী লাকি বেগমের কাছে থেকে লেখাপড়া করতো। আমি প্রতিনিয়ত আমার কন্যার খোঁজখবর নিতাম ও লেখাপড়ার খরচ দিতাম। আমার ধারনা, আমার মেয়ে আফিফাকে তার নানী হত্যা করেছে।

আসলাম শিকদারের বড় ভাই শিক্ষক লিটন শিকদার বলেন, আমরা প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি যে, আফিফা মারা গেছে। এখানে আসার পর লাকি বেগম আমাদের বলেন যে, গত রাতে আফিফাকে ভূতে মেরে ফেলেছে। আমাদের ধারনা, আমার ভাতিজি আফিফাকে তার নানী গলা টিপে হত্যা করেছে। আফিফার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

অভিযুক্ত নানী লাকি বেগম বলেন, শুক্রবার (১৫ ডিসেম্বর)রাতে বাথরুমে গিয়ে আফিফা চিৎকার দেয়। আমি দরজা খুলে আফিফাকে ঘরে নিয়ে আসি। ঘরে এনে আফিফার গলায় দাগ দেখতে পাই। এরপর আফিফাকে নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আফিফাকে মরা দেখতে পাই। আমার ধারণা আফিফাকে ভূতে মেরে ফেলেছে।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, আফিফা খানমের মরহেদ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION