মায়ের সাথে ছাগল চড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৩.১৪ পিএম
৩১০
Time View
মায়ের সাথে ছাগল চড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
কোটালীপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে প্যারিত মজুমদার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ) ১২ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু প্বিত্র মজুমদার মান্দ্রা গ্রামের পরেশ মজুমদারের ছেলে।নিহত শিশুর দাদা জন ফলিয়া বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে আমার পুত্রবধূ বিউটি মজুমদার তার শিশু পুত্র প্যারিতকে নিয়ে বাড়ির পাশের মাঠে ছাগল চড়াতে গিয়েছিল। কিছু সময় পরে সে পিছনে ফিরে দেখে শিশু প্যারিত মজুমদার নেই। অনেক খোঁজাখুঁজির পরে পাশের ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে...
38
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে প্যারিত মজুমদার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ) ১২ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু প্বিত্র মজুমদার মান্দ্রা গ্রামের পরেশ মজুমদারের ছেলে।নিহত শিশুর দাদা জন ফলিয়া বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে আমার পুত্রবধূ বিউটি মজুমদার তার শিশু পুত্র প্যারিতকে নিয়ে বাড়ির পাশের মাঠে ছাগল চড়াতে গিয়েছিল। কিছু সময় পরে সে পিছনে ফিরে দেখে শিশু প্যারিত মজুমদার নেই। অনেক খোঁজাখুঁজির পরে পাশের ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকার কারণে শিশু প্যারিত মজুমদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।