বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কোটালীপাড়ায় মহিলা আওয়ামী লীগের গণসংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ২.০৯ পিএম
  • ৩৬৭ Time View
77

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে উপজেলা মহিলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আমতলী ইউনিয়নের জনবহুল এলাকায় মহিলা লীগের নেতৃবৃন্দ গণসংযোগ শেষে আমতলী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এসে একটি পথসভায় মিলিত হয়।

মহিলা আওয়ামী লীগ আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।

উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, জেলা মহিলা লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শান্তি লতা বাড়ৈসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগের সিনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে উপজেলার ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল রামশীল ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেন।এ সময় রামশীল ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়াও উপজেলার পিঞ্জুরী, কান্দি, কুশলা, হিরণ, বান্ধাবাড়ি, রাধাগঞ্জ, কলাবাড়ি, সাদুল্লাপুর, শুয়াগ্রাম ও পৌরসভায় দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উঠান বৈঠক ও পথসভা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION