রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী আইসিসিবির সুপার সেল কার বাজারে জমজমাট গাড়ি কেনাবেচা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের তিন প্রজন্মের নেতৃত্ব সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অফিস উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৮.৫৪ পিএম
  • ৪৩৯ Time View
124

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায়  ( ২০ ডিসেম্বর) হিরণ ইউনিয়নের মাঝবাড়ি ভাই ভাই মাকের্টে এ অফিস উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ নির্বাচনী অফিসের উদ্বোধন করেন।

হিরণ ইউনিয়নের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, আওয়ামী লীগ নেতা এস এম ইস্রাফিল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, হিরণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, যুবলীগ নেতা শেখ কাইয়ুম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া, ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম রিমো বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ  হাসিনা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। বিনিময়ে তিঁনি আমাদের কাছে কিছুই চায়নি। এখন আমাদের সময় এসেছে তাঁকে কিছু দেবার। আমরা সকলে ৭জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে নৌকা প্রতীকে ভোট দিবো।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION