শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংর্ঘষে প্রাণ গেল যুবলীগ নেতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১.৫৩ পিএম
  • ৩৪১ Time View
49

কালের খবরঃ

গোপালগঞ্জে মোটরসাইকেল ও বালুবাহী ট্রলির মুখোমুখি সংর্ঘষে  রফিকুল হাসান রাজ (২৪) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। এ দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সাব্বির সিকদার নামের অপর এক যুবক আহত হয়।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার কুশলা ইউনিয়নের খালেক বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রবিবার (৩১ ডিসেম্বর) ভোরে  ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান দূর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল হাসান রাজ গোপালগঞ্জ পৌর এলাকার ব্যাংকপাড়ার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে। সে গোপালগঞ্জ রেড ক্রিসেন্টসোসাইটি ও পৌর যুগলীগের সদস্য ছিলেন। নিহত রফিকুল ইসলাম রাজ ও আহত সাব্বির সিকদার সম্পর্কে চাচা- ভাতিজা।

নিহতের চাচাতো ভাই জুয়েল সিকদার জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে রফিকুল ইসলাম রাজ ও সাব্বির সিকদার একই মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটি একটি ব্যক্তিগত গাড়ি অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।  এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে দুজনেই মারাত্মক আগত হন।

পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রফিকুল ইসলাম রাজের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ দূর্ঘটনায় আহত সাব্বির সিকদারের পা ভেঙে যাওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।  গতকাল রোববার  বাদ  যোহর  গোপালগঞ্জে কেন্দ্রীয় কোর্ট মসজিদে জানাজা শেষ দাফন করা হবে বলেও জানান তিনি।গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্ত ছাড়াই মরদেহ  হস্তকান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION