শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৪.৫৫ পিএম
  • ৩২৯ Time View
34

কালের খবরঃ

গোপালগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে এ আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের জেলা তথ্য অফিসার মোঃ মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে টিটিসির প্রিন্সিপাল একেএম শাহীদুল ইসলাম চৌধুরী,জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন বক্তব্য রাখেন।

গোপালগঞ্জের জেলা তথ্য অফিসার মোঃ মঈনুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা বাঙালীর জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। জাতির পিতার নেতৃত্বে দেশের আপামর বাঙালী ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে। তাদের অসামান্য আত্মত্যাগে অর্জিত হয় মহান স্বাধীনতা।  জাতির পিতার বাঙালিকে স্বাধীনতা দিয়েছেন কিন্তু তিনি বাঙালির  জীবনমান উন্নয়নের স্বপ্ন পূরন করে যেতে পারেন নি। তাই জাতির পিতার  স্বপ্ন পূরনে সকল বাঙালিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

একেএম শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাঙালির গৌরবময় ইতিহাস। এই ইতিহাস আমাদের সবাইকে মনে রাখতে হবে। আর বাঙ্গালির এই ইতিহাস চর্চার মধ্যে দিয়ে দেশের অর্থনৈতিক মুক্তিতে করনীয় সম্পর্কে মানুষ আরো বেশি সচেতন হতে পারবে।

তিনি উপস্থিত বিদেশগামী টিটিসির শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, আপনারা যদি বিদেশে গিয়ে বৈধ পথে আপনার রেমিট্যান্স দেশে পাঠান তাহলে আপনি দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন। এতে আপনার সত্যিকারের দেশপ্রেম প্রকাশ পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION