মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পারিবারিক কলহে কোটালীপাড়ায় যুবদল নেতার আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১১.৪২ এএম
  • ৩৫৩ Time View
62

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  শুক্রবার  (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার তারাশী গ্রামের নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। মোঃ কামরুল ইসলাম তারাশী গ্রামের রাজা আলী মিয়ার ছোট ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।

স্ত্রীর সাথে পারিবারিক বিরোধ, বেকারত্ব ও রাজনৈতিক মামলার কারণে দীর্ঘদিন ধরে কামরুল ইসলাম মানসিক ভাবে অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানাগেছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় তারাশী পবনারপাড় মাদ্রাসা মাঠে জানাজা শেষে তারাশী সার্বজনীন কবরস্থানে তার দাফন করা হয়।

কামরুল ইসলামের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মান্নান শেখ বলেন, বেশ কিছু দিন ধরে কামরুল ইসলামের সাথে তার স্ত্রীর পারিবারিক কলহো চলে আসছিল। এছাড়া কামরুল ইসলাম কোটালীপাড়া ও ঢাকায় রাজনৈতিক ভাবে সময় দিতেন। এ কারণে ঢাকায় তার ৮/১০টি রাজনৈতিক মামলা রয়েছে বলে শুনেছি। এরপরে সে দীর্ঘদিন ধরে বেকার রয়েছে। এসব কারণে কামরুল ইসলাম সবসময় হতাশায় ভুগতেন। এ কারণে সে আত্মহত্যা করতে পারে বলে আমাদের ধারনা।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, কামরুল ইসলামের মরদেহ দেখে আমাদের আত্মহত্যা বলে মনে হয়েছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকার কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION