বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ২.২৬ পিএম
  • ২৯৬ Time View
19

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী  মোঃ আলি আখতার হোসেন।  শনিবার (২৩ ডিসেম্বর)দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে  সহধর্মিনী ও এলজিইডির পদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে   শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান এ নেতার প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্য , মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাতে অংশ নেন।এসময় প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য।

এরপর প্রধান প্রকৌশলী টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময়ে এলজিইডির পদস্থ কর্মকর্তা গোপালগঞ্জ এলজিইডি’র  নির্বাহী প্রকৌশলী  মোঃ এহসানুল হক,  গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর উপজেলার এলজিইডি’র উপজেলা প্রকৌশলীগণ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে তিনি গোপালগঞ্জ জেলায় এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর দপ্তরে  জেলার সকল প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে  মতবিনিময় সভায় যোগদেন এলজিইডির প্রধান প্রকৌশলী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION