বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে রেলপথ ও রেল স্টেশনগুলো নিরাপদ রাখতে নানা সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৬.৩৪ পিএম
  • ৩২৬ Time View
67

কালের খবরঃ

গোপালগঞ্জে অবস্থিত ৪৪ কিলোমিটার রেলপথ ও রেল স্টেশনগুলো নিরাপদ রাখতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।হরতাল ও অবরোধ চলাকালীন গোপালগঞ্জের মধ্য দিয়ে অবস্থিত রেলস্টেশন ও ৪৪ কিলোমিটার রেলপথ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা নেয়া হয় এই সভায়।সভায় পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের দিয়ে ৪৪ কিলোমিটার রেলপথ পাহারার ব্যবস্থা করা ছাড়াও যে এলাকা দিয়ে গোপালগঞ্জ জেলা সদর থেকে কাশিয়ানী পর্যন্ত রেলপথ রয়েছে সেসব এলাকার ইউ.পি চেয়ারম্যানকে সভাপতি করে এবং সংশ্লিষ্ট এলাকার ইউ.পি মেম্বারের সমন্বয়ে স্থানীয় লোকদের সম্পৃক্ত করা এবং ইউ.পি মহল্লাদারদেরকেও একাজে লাগানোর সিদ্ধান্ত  গ্রহন করা হয়।

সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি ) মোঃ আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসীন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি, রেলপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, গোপালগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION