বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে দুই মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ৩০

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২.০০ পিএম
  • ৪১৩ Time View
78

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ৩০ জন আহত হয়েছে।আহতদের মধ্যে ১৯জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার(১১ডিসেম্বর)সকাল সাড়ে ১০টার দিকে ভেন্নাবাড়ি মহাজন বাড়ি ব্রিজ এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি)আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রনে রয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, পূ্র্বের একটি সালিশে জরিমানা করাকে কেন্দ্র করে দীর্ঘ ১০/১৫ বছর আগে থেকে চলে আসা দ্বন্দ্বকে কেন্দ্র করে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার সেকেন্দার মোল্লা ও ৬ নং ওয়ার্ডের মেম্বার মিটু মোল্লা গ্রুপের লোকজন প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে উভয় পক্ষের অন্ততঃ ৩০জন আহত হয়।পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় কোন অভিযোগ দায়ের করেনি।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION