রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী আইসিসিবির সুপার সেল কার বাজারে জমজমাট গাড়ি কেনাবেচা

কোটালীপাড়ায় নবাগত ইউএনও সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১০.১৫ পিএম
  • ৩৯০ Time View
136

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিনের সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১২ ডিসেম্বর)উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার ওসি ফিরোজ আলম, উপজেলা সামজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, আবুল কালাম আজাদ দাড়িয়া, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে আচার-আচরণ, চাল-চলন, শিক্ষা ও মেধায় স্মার্ট হতে হবে। আমি চাই স্মার্ট উপজেলার যাত্রা এই কোটালীপাড়া থেকে শুরু হোক। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION