বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

মনোনয়ন ফরম জমার আগে বঙ্গবন্ধুর সমাধিতে শেখ সেলিমের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৬.০৩ পিএম
  • ৩১৮ Time View
74

কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীরা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেমিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন ।

এর আগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসের আমু শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট-০৪ (মোড়লগঞ্জ- শরণখোলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ ও মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান ।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের মাধ্যমে আমরা উন্নত বাংলাদেশে পরিনত করবো এটা আমাদের অঙ্গীকার। আমারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে এগিয়ে যাবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION